আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২ নভেম্বর, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ৩২ জন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে গতিশীলতা আনা ও যাতায়াত সহজ করার লক্ষ্যে বাইসাইকেল ও সরকারি পোশাক বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে গ্রাম পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের পেশাগত কাজের সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। জনগণের দোড়গোড়ায় সেবার মান বাড়াতে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করে গ্রাম পুলিশ। তাদের কাজের পরিধি বিস্তৃত ও যাতায়াত সহজ করতেই এই বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় শতভাগ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লা, শামছুল হক খোকন, কার্তিক বেপারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গ্রাম পুলিশের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।