আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৬ অক্টোবর, ২০২৬ ৪:২০ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি। এ কর্মসূচির আওতায় রুই, কাতল, মৃগেলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিম হোসেন তমাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা ও শামছুল হক খোকনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।