এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকে করে পাচারকালে ৩৬ ড্রাম চিংড়ির রেনু পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার হ্যালিপ্যাড সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ রেনু পোনা জব্দ করা হয়। পরে তা পয়সারহাট নদীতে অবমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। তিনি জানান, ভোলা থেকে গোপালগঞ্জে রেনু পাচারের গোপন সংবাদ পেয়ে মহাসড়কে অবস্থান নিয়ে একটি ট্রাকে থাকা ৩৬ ড্রাম চিংড়ির রেনু আটক করা হয়। এসব রেনুর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযানের সময় ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, প্রাকৃতিক উৎস থেকে আহরিত এই রেনু পোনা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকরভাবে আহরণ করা হয়েছিল। সেগুলো উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পয়সারহাট নদীতে অবমুক্ত করা হয়েছে।
এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম, অফিস সহকারী শামীম ফকিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানু ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
সাতক্ষীরা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।