এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি হিন্দু পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে শ্রীপুর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এই গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য ড. হিমাংশু শিখর রায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তার শ্যালক মনোরঞ্জন রায় জানান, বুধবার (২৮ মে) সকালে তিনি হিমাংশুর বাড়িতে যান। সেসময় বাড়ির গেট ভেতর থেকে আটকানো থাকলেও, ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। পরে একটি পাশের দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে দেখতে পান, এক কক্ষে হিমাংশু শিখর রায় এবং অপর কক্ষে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায় অচেতন অবস্থায় পড়ে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের প্রতিটি কক্ষ তছনছ করা ছিল। দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, রাতে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে সবাইকে অচেতন করা হয়েছে।
অচেতন অবস্থায় উদ্ধারকৃত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ পুরোপুরি সুস্থ হয়ে কথা বলতে পারেননি। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এমন ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
মার্চ ২৬, ২০২৫
এপ্রিল ২৫, ২০২৪
অক্টোবর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জ | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।