এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বিয়ের মাত্র সাত মাসের মাথায় মুসলিমা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলারণ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাটিকে নিহতের পরিবার পরিকল্পিত ‘হত্যা’ বলে দাবি করলেও, পুলিশের প্রাথমিক ধারণা—পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত মুসলিমা আক্তার বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার মো. মুরাদ শেখের মেয়ে। প্রায় সাত মাস আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে একই পৌরসভার কলারণ গ্রামের নুর ইসলাম শেখের ছেলে ও পেশায় টাইলস মিস্ত্রি সজল শেখের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুসলিমার বনিবনা হচ্ছিল না। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে শ্বশুরবাড়ির লোকজন।
তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মুসলিমা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিঞ্জন সাহা বলেন, “হাসপাতালে আনার আগেই ওই তরুণীর মৃত্যু হয়েছিল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
জুন ২৭, ২০২৬
নভেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।