এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ লুৎফর রহমান। জানাজা শেষে উপজেলার ঢেউখালী ইউনিয়নের দশহাজার কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য দেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী ও সদরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইসা আফরিন সদরপুর উপজেলার নয়রশি গ্রামের বাবু আহমেদের (দাদা ভাই) মেয়ে। সে দীর্ঘদিন ধরে জটিল ও দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। উপজেলা প্রশাসন এবং শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় বিপুল অর্থ ব্যয়ে সম্প্রতি তার একটি অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বুধবার (১২ আগস্ট) শেষনিঃশ্বাস ত্যাগ করে কিশোরী রাইসা।
একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা রাইসার বাবা-মা। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা শোকসন্তপ্ত বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা প্রিয় রাইসাকে হারিয়ে শোকে বাক্রুদ্ধ। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ রাইসা আফরিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।