এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) রাতে শাহআলীবাগ ও লাভ রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সহসম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) এবং অঙ্গ-সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বন্ধে পুলিশি অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর, রাত ৯টা ৪৫ মিনিটে শাহআলীবাগ এলাকায় পরিচালিত অপর এক অভিযানে জহির হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।