এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের ওপর আগ্রাসী মনোভাব প্রকাশ এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, "ভারত শেখ হাসিনাকে স্বজন বা আত্মীয় মনে করে। কারণ, তিনি সবসময় এদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন।"
সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিগত সময়ে যারা গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, জনগণ তাদের আইনগত বিচার চায়। বিএনপিও বিচার বাস্তবায়নের স্বার্থেই তাঁর প্রত্যাবর্তন দাবি করছে।
ইতিহাসের উদাহরণ টেনে রিজভী আরও বলেন, "শেখ হাসিনা ফেরাউন কিংবা নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নেননি। ক্ষমতার অন্ধ প্রভাবে নিজেকে অপ্রতিরোধ্য মনে করেছিলেন এবং আল্লাহ ও জনগণের শক্তিকে তোয়াক্কা করেননি। কিন্তু শেষ পর্যন্ত গণদাবির মুখে সব শক্তির কাছে পরাজিত হয়ে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।"
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "যে ব্যক্তি এত মানুষের হত্যার জন্য দায়ী, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে এসে রাজনীতি করবেন! এটা যেন মামার বাড়ির আবদার।"
দেশে টেকসই আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে রিজভী বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হলে বিগত সরকারের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে কঠোর জবাবদিহির আওতায় আনতে হবে।
ডিসেম্বর ৪, ২০২৫
মে ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পাকিস্তান | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।