এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিট এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্যরা দিনব্যাপী এ সেবায় অংশ নেন।
পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মোহাম্মদ হান্নান এর সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ও পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সম্পাদক সাইদুল ইসলাম কিসমত।
এছাড়া রেড ক্রিসেন্টের মেডিকেল টিমের সদস্য, পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা বলেন, মানবিক সেবার অংশ হিসেবে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।