এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে দৈনিক ‘আমার দেশ’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কয়েকটি গণমাধ্যমে ‘কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের প্রচলিত আইন মেনেই গঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকারও বেশি তহবিল আত্মসাৎ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ইতোমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ আড়াল করতেই তিনি একটি কুচক্রী মহলের সহায়তায় আশ্রমের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রতন লাল কর বাংলাদেশি বংশোদ্ভূত এবং আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সঙ্গে জড়িত। এছাড়া প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে ওঠা অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আশ্রমের নেতৃবৃন্দ বলেন, আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবকে বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল নানা অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও, ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।