এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এবং মানবাধিকার সংগঠন ‘ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন’ (ভিওইডি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাংবাদিক আব্দুল কাইয়ুম মিঠু।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোর-তরুণরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত প্রয়াসেই একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র সভাটি সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।
আয়োজকরা জানান, এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ সমাজ গঠনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
অক্টোবর ৩, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।