এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাহমুদুল হাসান (৩২) নামের এক সহকারী ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ইমামকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে নাজিরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সড়কে।
আহত মাহমুদুল হাসান উপজেলার সদর ইউনিয়নের নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং বর্তমানে গোপালগঞ্জের মধ্যমিয়া জামে মসজিদের সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর রাস্তার ওপর তাকে লোহার রড দিয়ে পিছন থেকে মাথায় আঘাত করা হয়। হামলার সঙ্গে অভিযুক্ত আরিফ ফরাজী (৩৮), মৃত জিয়াউদ্দিন ফরাজীর ছেলে, পূর্বপরিকল্পিতভাবে জড়িত বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
আহতের পরিবার জানান, পুরনো শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত আরিফ ফরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সেপ্টেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।