এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ওঝাওজি পাড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে কৃষকের খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী।
আক্রান্ত কৃষক জাহের আলী শেখ, মৃত আব্বাস আলী শেখের ছেলে, জানান—সোমবার রাত পৌনে ১২টার দিকে তার বাড়ির পাশে থাকা দুটি খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে আসেন এবং একটি পালা রক্ষা করলেও অন্যটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, যা প্রায় ৫ বিঘার খড় ছিল।
তিনি আরও জানান, খলিয়ানে রাখা ট্রাক্টরটির ওপর অকটেন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়, কিন্তু লোকজন ছুটে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। জাহের আলী শেখ জানিয়েছেন, তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন বসুনিয়া বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।