সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
৫ নভেম্বর, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন:
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সদর ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পৌর এলাকার মাহমুদপুর এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মো. শামসুল আলম (৪৭): শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে)।  
২. মো. আবুল কালাম আজাদ (৪৮): সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (খিদির ব্রিজ এলাকার জালাল উদ্দিন শেখের ছেলে)।  
৩. মো. জয়নাল আবেদীন (৪১): সয়দাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক (জারিলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে)।  
৪. মো. রাশেদুল ইসলাম (৩৪): ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি (ছোনগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে)।  
৫. মো. শাহাদাত হোসেন (২২): ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য (পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে)।  
৬. মো. নাদিম শেখ (২৩): সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক (পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে)।  

সদর থানার ওসি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।