এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা বৃদ্ধি ও ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান ফরিদপুরের সদরপুরে সরাসরি প্রদর্শিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সদরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বড় প্রজেক্টর ও স্মার্ট টিভির মাধ্যমে খুলনা জেলা স্টেডিয়ামের মূল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিন, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসবে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। সদরপুরে এই সরাসরি প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্ম ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।