এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত আলোচিত রাম মূর্তির নির্মাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান।
তিনি জানান, সিআইডির একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বা এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, পলাশবাড়ীতে নির্মিত বিশালাকৃতির রাম মূর্তিকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। মূর্তিটি অপসারণের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলনের কর্মসূচিও পালিত হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশে এত বড় আকারের রাম মূর্তি নির্মাণ জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। ভারতেও এত বড় রাম মূর্তি নির্মাণ করা হয়নি। তবে এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ বা হরিদাস চন্দ্র তরণী দাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হরিদাস চন্দ্র তরণী দাসের গ্রেপ্তারের পর এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সংবাদে জানানো হবে।
জুলাই ১৮, ২০২৬
মার্চ ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।