এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে নওগাঁর আত্রাই উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, পানিতে তলিয়ে গেছে পুকুর ও ফসলের মাঠ। এতে প্রায় অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে এবং শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে ৮ থেকে ১০টি সড়ক ভেঙে গেছে এবং একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এছাড়া নদীতীরবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় ১০০ পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও পানিবন্দি পরিবারের সহায়তায় কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আত্রাই মৎস্য বিভাগ জানায়, উপজেলায় ৪৬টি পুকুর প্লাবিত হয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ ভেসে গেছে। কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, টানা বর্ষণে আত্রাইয়ে ৮ হেক্টর আমন বীজতলা, ৫ হেক্টর আউশ ধান এবং প্রায় ৪ হেক্টর শাকসবজির জমি বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে। তবে দ্রুত পানি নেমে গেলে অনেক ফসল পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আত্রাই উপজেলার পাইকড়া গ্রামের আমল প্রামাণিক বলেন, লিজ নেওয়া চারটি পুকুরের মধ্যে তিনটির মাছ ভেসে গিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা দ্রুত সরকারি প্রণোদনার দাবি জানান।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে এবং পানিবন্দি পরিবারগুলোর সহায়তা অব্যাহত রয়েছে। একই সঙ্গে কৃষি ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।