এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকার দেশের কোনো মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখতে চায় না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবার মান বাড়াতে এবং স্বচ্ছতা ফেরাতে আমরা মাঠপর্যায়ে সরাসরি পরিদর্শন ও কঠোর তদারকি শুরু করেছি।”
রবিবার (২৩ আগস্ট) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের শয্যা, রান্নাঘর, ওয়াশরুম এবং কেন্দ্রীয় ওষুধ সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের পাশে গিয়ে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান ও হাসপাতাল কর্মীদের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন। সার্বিক পরিবেশ ঘুরে দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে জানান, সেবাগ্রহীতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং সাধারণ মানুষ আগের চেয়ে অনেক উন্নত সেবা পাচ্ছেন।
তবে তদারকিকালে কিছু অনিয়ম চোখে পড়ায় তাৎক্ষণিক কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। হাসপাতালে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করায় কর্তব্যরত এক নার্সকে কড়া ভাষায় সতর্ক করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ককে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন। এছাড়া কর্মস্থলে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় চিকিৎসক ডা. দীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের খাবারের মান প্রসঙ্গে ডা. সাখাওয়াত হোসেন জানান, ২৫০ শয্যার বিপরীতে মাত্র ১০০ শয্যার খাবারের বরাদ্দের যে বৈষম্য ছিল, তা দূর করা হচ্ছে। পাশাপাশি রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকায় উন্নীত করার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চিকিৎসাসেবায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, “নওগাঁ জেলা হাসপাতালে ১০টি এবং টারশিয়ারি পর্যায়ে ৫০টি ডায়ালাইসিস মেশিন দ্রুত স্থাপনের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ বেডের ডায়ালিসিস ইউনিট চালু করা হবে।” এছাড়া নওগাঁ জেনারেল হাসপাতালে ৯ তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিশেষায়িত বেড, আধুনিক প্যাথলজি ল্যাব ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে বলেও জানান তিনি।
বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন ও মানহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ আধুনিক, জনবান্ধব ও সুশৃঙ্খল করতে সরকার বদ্ধপরিকর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান এবং নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
মার্চ ২৩, ২০২৪
মার্চ ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।