এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের কলকাতার মাঠ পরিদর্শন করে অসন্তোষ প্রকাশের পর এবার বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও পিচ পরিদর্শনে ঢাকায় আসছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল। আজ রোববার ভারত থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের।
ঢাকায় এসে প্রতিনিধি দলটির জাতীয় স্টেডিয়ামের পিচ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখার কথা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও একটি সৌজন্য বৈঠকে অংশ নেবেন ব্রাজিলীয় কর্মকর্তারা।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। সে ম্যাচের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা যাচাই করতে গত বৃহস্পতিবার ও শুক্রবার যুবভারতীর স্টেডিয়াম, অনুশীলনের মাঠ, ড্রেসিংরুম, হোটেল এবং নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন সিবিএফ কর্তারা।
তবে সেখানকার মূল মাঠ দেখে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, মাঠের কিছু অংশ অসমান এবং ঘাসের ঘনত্বও পর্যাপ্ত নয়। বর্তমান অবস্থায় খেলা হলে ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকা ফুটবলারদের চোট পাওয়ার মারাত্মক ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন তারা। যদিও স্থানীয় স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি ডুরান্ড কাপের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় পিচের ওপর কিছুটা চাপ পড়েছে; তবে ব্রাজিলের ম্যাচের আগেই মাঠ আন্তর্জাতিক মানে প্রস্তুত করে নেওয়া হবে।
কলকাতার পিচ নিয়ে এমন আপত্তির পরই ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা আগমন দেশের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে। ইএসপিএন ব্রাজিলের পূর্ববর্তী এক প্রতিবেদন অনুযায়ী, এ সফরের প্রাথমিক পরিকল্পনায় ভারত ছাড়াও বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারকে বিবেচনায় রাখা হয়েছিল। তবে পরবর্তীতে ভারতের সঙ্গেই আলোচনা বেশি দূর এগিয়ে যায়।
ভারত সফরের অংশ হিসেবে বাংলাদেশে সেলেসাওদের কোনো ম্যাচ বা অনুশীলন সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে সিবিএফ বা বাফুফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন এবং বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পরই ব্রাজিলের এই ঢাকা সফরের মূল উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।