এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অনলাইনে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিকৃত ও অশালীন ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অভিনেত্রীর সাড়ে পাঁচ শরও বেশি (৫৫২টি) আপত্তিকর কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিষিদ্ধ ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে জাহ্নবী কাপুরের বিকৃত ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এতে ব্যক্তিগত সম্মানহানি ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে নিজের ‘ব্যক্তিত্বের অধিকার’ (Personality Rights) সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এই বলিউড অভিনেত্রী।
আদালতে জাহ্নবীর দায়ের করা মামলায় প্রায় সাত হাজার আপত্তিকর লিংকের তালিকা তুলে ধরা হয়। প্রাথমিক অনুসন্ধানে এর মধ্যে ৫৫২টি কনটেন্টকে সরাসরি অশালীন ও মর্যাদাহানিকর হিসেবে চিহ্নিত করে আদালত। এরপরই সেগুলো দ্রুত ইন্টারনেট থেকে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।
শুনানি চলাকালে তারকাদের ‘ফ্যান পেজ’ পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন আদালত। আদালত জানান, তারকাদের নামে পরিচালিত সব ফ্যান পেজ বেআইনি নয়। কোনো পেজে শিল্পীর প্রশংসা, সুস্থ সমালোচনা বা চলচ্চিত্রের তথ্য প্রকাশ পেতেই পারে। তবে কোনো পেজ যদি তারকার পরিচয় ব্যবহার করে অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা বাণিজ্যিক স্বার্থে অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি-ভিডিও বিকৃত করা এবং ভুয়া অ্যাকাউন্ট খুলে বাণিজ্যিক শোষণের বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করেই আদালত এ নির্দেশনা দেন।
সেপ্টেম্বর ২৩, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।