এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরে বাসে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ, এটি পরিকল্পিত কোনো নাশকতা কি না কিংবা এতে কেউ হতাহত হয়েছে কি না—তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। শাহ আলী থানার এক উপ-পরিদর্শক (এসআই) জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি খতিয়ে দেখছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।