পিরোজপুরে আলোচিত ব্যবসায়ী অপু হত্যা মামলার রায়: প্রধান আসামির যাবজ্জীবন, খালাস ৪

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৩ নভেম্বর, ২০২৬ ৭:০২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে আলোচিত ব্যবসায়ী অপু হত্যা মামলার রায়: প্রধান আসামির যাবজ্জীবন, খালাস ৪

পিরোজপুরের নেছারাবাদে আলোচিত সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। 

আদালত সূত্রে জানা যায়, মামলার সাতজন আসামির মধ্যে প্রধান অভিযুক্ত রুম্মান শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। অপরাধে সংশ্লিষ্টতার দায়ে অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে পাওনা টাকা আনার কথা বলে প্রধান আসামি রুম্মান শেখের উদ্দেশে বাড়ি থেকে বের হন সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরবর্তী সময়ে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।