পিরোজপুর সরকারি মহিলা কলেজে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুর সরকারি মহিলা কলেজে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজের নবীন যুব সদস্যদের দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রশিক্ষণে নবীন যুব সদস্যদের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয়, প্রাথমিক চিকিৎসার বিভিন্ন কৌশল এবং মানবিক সহায়তা প্রদানের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আউয়াল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক ও কলেজ রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথী দেউরি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান মো. মেহেদী হাসান মুরাদ।

আয়োজকরা জানান, যেকোনো দুর্যোগ মোকাবিলা, মানবিক সেবামূলক কাজ এবং জনসচেতনতা তৈরিতে নবীন শিক্ষার্থীদের দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।