এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর থানা-পুলিশের অভিযানে এক গ্রাম পুলিশের সহায়তায় চুরি যাওয়া একটি গরুসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আহসান হাবীব (১৯)। তিনি নওগাঁর সাহাপুর গুচ্ছগ্রাম এলাকার মো. মামুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নওগাঁ শহরস্থ উপজেলা পরিষদের সামনে থেকে একটি গরু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আহসান হাবীব। পথিমধ্যে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত গ্রাম পুলিশ শ্রী নারায়ণ চন্দ্রের বিষয়টি সন্দেহজনক মনে হয়। তিনি কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর থানায় বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে নওগাঁ সদর থানার একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুসহ আহসান হাবীবকে হাতেনাতে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপজেলা পরিষদের সামনে থেকে গরুটি চুরির বিষয়টি স্বীকার করে।
এ বিষয়ে নওগাঁ সদর থানা-পুলিশ জানায়, চুরির ঘটনায় গ্রেপ্তার আহসান হাবীবের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা গরুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।