এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, জেলায় ডিজিটাল পদ্ধতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনার জন্য এ পর্যন্ত মাঠপর্যায়ে মোট ৩৭২টি ট্যাব সরবরাহ করা হয়েছে। এর অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলা ও পৌরসভা এলাকার কর্মীদের মাঝে ইতোমধ্যে ৭৬টি ট্যাব বিতরণ করা হয়। সরকারি নির্দেশনা মেনে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও ট্যাব বিতরণের মাধ্যমে পুরোদমে তথ্যসংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে সফল করতে নির্ভুল তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে মাঠপর্যায়ের এ কাজ সম্পন্ন করতে হবে। এ সময় তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ দক্ষতা ও কর্মতৎপরতা প্রদর্শনকারী তথ্যসংগ্রহকারীদের বিশেষ মূল্যায়নের আশ্বাস দেন।
জুলাই ২২, ২০২৫
মার্চ ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।