এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, "বাংলাদেশি জাতীয়তাবোধ যাদের মধ্যে রয়েছে, তারাই প্রকৃত জাতীয়তাবাদ ধারণ করে। যারা এই জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারাই বিএনপির কর্মী।"
তিনি বলেন, "এই দেশে অনেক ধরনের জাতীয়তাবাদের অনুসারী রয়েছে। কেউ বাংলাদেশের, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, কেউ চীনের, কেউ রাশিয়ার, কেউ আমেরিকার কিংবা অন্য কোনো দেশের সমর্থক। কিন্তু বিএনপির আদর্শ একটাই—আমরা জাতীয়তাবোধে বিশ্বাসী এবং এ দেশের জনগণই আমাদের মালিক।"
তিনি আরও বলেন, "আমরা জনগণের মালিকানায় বিশ্বাস করি। দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। দেশের বাইরে বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভু বা মালিক থাকতে পারে না।"
আওয়ামী লীগের সমালোচনা করে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, "আওয়ামী লীগ কলকাতায় গিয়ে আশ্রয় নেয়। তারা বাংলাদেশের জনগণের ভালোবাসার ওপর নির্ভর করে না, বরং ভারতের ওপর ভরসা করে।"
তিনি আরও বলেন, "আরেকটি দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। তারা বিএনপির কাঁধে ভর দিয়ে কিছু আসন পেয়েছে, কিন্তু তারা মনে করে তারা অনেক বড় দল।"
বিএনপি নেতা বলেন, "আমরা যুদ্ধ করেছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনিই একমাত্র স্বাধীনতার ঘোষক। তিনি নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং জনগণকে যুদ্ধের জন্য উৎসাহিত করেছেন। তিনিই দেশকে স্বাধীন করেছেন।"
রবিবার (৯ মার্চ) কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস. এম. আহসান কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
সভায় প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শেখ হাসানুল কবির লীন এবং মো. জাকির হোসেন রোকন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।