এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
এ উপলক্ষে ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থেকে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে জিয়ানগর উপজেলা প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে একযোগে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করা হয়।
জিয়ানগরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়ালিউর রহমান (রুবেল), জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খাঁন, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ. এম. ফারুক হোসাইন ও মস্তান হাফিজ এবং সাংবাদিক ও শিক্ষক নেতা আহসানুল হক ছগির।
এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্টের সদস্য, গ্রাম পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় উদ্বোধনী পর্ব শেষে জিয়ানগর প্রান্তে উপস্থিত সবাই সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলের মতো জিয়ানগরেও আগামী তিন মাসব্যাপী এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ, আলোচনা সভাসহ নানামুখী প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত জিয়ানগর গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
মার্চ ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।