এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনপদ পোয়ামুহুরীতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি সুপেয় পানি প্রকল্প চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) আলীকদম সেনা জোনের উদ্যোগে বাস্তবায়িত এই মানবিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফরহাদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম এবং ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা ইউনিয়নের ভারত-মিয়ানমার সীমান্তঘেঁষা পোয়ামুহুরী একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা। ভৌগোলিক প্রতিকূলতার কারণে যুগ যুগ ধরে এখানকার পাহাড়ি বাসিন্দারা তীব্র বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে খাবার পানির জন্য তাদের মাইলের পর মাইল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। আলীকদম সেনা জোনের এই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপে দীর্ঘদিনের সেই ভোগান্তির অবসান ঘটায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে।
প্রকল্পটি বাস্তবায়ন করায় সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্গম পাহাড়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফেব্রু ২৪, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।