এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে কনফারেন্সের সরাসরি সম্প্রচার চলাকালে রহস্যজনক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় প্রশাসন ও উপস্থিত সুধীজনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাউখালী উপজেলা মিলনায়তনে এই ভার্চুয়াল সভার সরাসরি সম্প্রচার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কনফারেন্সে বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ময়করভাবে, পুরো বক্তব্য শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড পর আবার বিদ্যুৎ ফিরে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল; কেবল অনুষ্ঠানস্থলেই এমন বিভ্রাট ঘটে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তিনি এটিকে পরিকল্পিত ও রহস্যজনক উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, “অনুষ্ঠান চলাকালে যেন বিদ্যুৎ নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল। পুরো উপজেলায় বিদ্যুৎ থাকার পরও কেন মিলনায়তনের বিদ্যুৎ গেল, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সত্যতা স্বীকার করে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাফ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চালানো হবে এবং এতে কারও গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অক্টোবর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।