এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তাঁর নিজস্ব কার্যালয়ে অবস্থান করছিলেন। তাঁর গাড়িটি ভবনের নিচে পার্ক করা ছিল। ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালার অংশ থেকে একটি ব্যবহৃত গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি পেশাগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ক্রীড়াঙ্গনেও সক্রিয় ছিলেন এবং অতীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
ডিসেম্বর ২৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২৫ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।