ফুলবাড়ীয়ায় বেকারত্ব দূরীকরণে যাত্রা শুরু করল ‘নির্ভর আইটি ইনস্টিটিউট’

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ পিএম
শেয়ার করুন:
ফুলবাড়ীয়ায় বেকারত্ব দূরীকরণে যাত্রা শুরু করল ‘নির্ভর আইটি ইনস্টিটিউট’

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নির্ভর আইটি ইনস্টিটিউট’। শনিবার দুপুরে ফুলবাড়ীয়া কলেজ সংলগ্ন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্ভর আইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আল আমিন বলেন, “তথ্যপ্রযুক্তি খাতে প্রায় এক যুগের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফুলবাড়ীয়ার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।” এসময় তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রায় স্থানীয় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নবধারা পাঠাগারের সভাপতি রাকিব শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, পাঞ্জানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনি, টুকিটাকি শপের পরিচালক আবু বকর সিদ্দিক, আলম কোচিং সেন্টারের পরিচালক এআরএম মাহবুবুল আলম এবং রেডিয়াসের পরিচালক সারোয়ার সাকিব প্রমুখ।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ আল আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে আধুনিক ফ্রিল্যান্সিং, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মতো যুগোপযোগী বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন’ কোর্স সম্পন্নকারীদের জন্য চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ফেসবুক বুস্টিং, ভিডিও বিজ্ঞাপন নির্মাণ, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল প্রচারণা ও প্রচার মাইকিংয়ের ভয়েস রেকর্ডিংসহ বহুমুখী আইটি সেবা প্রদান করবে এ প্রতিষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।