এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, “নিজ পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পদ মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এসব প্রতিষ্ঠান যেন সবসময় বাসযোগ্য ও সেবামুখী থাকে, সে বিষয়ে নাগরিকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালকিনি পৌরসভার উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে আয়োজিত পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার আরও বলেন, “আপনারা যেখানেই সেবা নিতে যাবেন, সেই প্রতিষ্ঠানটিকে নিজের বাড়ি মনে করবেন—এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র কাজ করে যাচ্ছে। সেবার এই ধারা বজায় রাখতে হলে জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।”
বক্তব্য শেষে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার নিজে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে এক্সকাভেটর (ভেকু) দিয়ে জমে থাকা বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, পৌর বিএনপি নেতা কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা শামীম মোল্লা ও মামুন সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৭ অক্টোবর, ২০২৬
ঢাকা | ১৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।