এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় গভীর রাতে এক অসহায় ও স্বামী পরিত্যক্ত নারীর গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরুর মধ্যে একটি ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে এবং অপর গরুটি গুরুতর দগ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এতে ভুক্তভোগী নারীর প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রমজানপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী মুনজু বেগম ওই এলাকার মনির হাওলাদারের স্ত্রী (স্বামী পরিত্যক্ত)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে হঠাৎ মুনজু বেগমের গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গোয়ালঘরসহ একটি গরু সম্পূর্ণ পুড়ে যায় এবং অন্য গরুটি মারাত্মকভাবে দগ্ধ হয়।
সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে মুনজু বেগম বলেন, “আমি স্বামী পরিত্যক্ত এক অসহায় নারী, গরু দুটিই ছিল আমার বেঁচে থাকার শেষ সম্বল। এখন আমি কীভাবে বাঁচব? আমি এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে জুলহাস হাওলাদার ও সেকেন্দার হাওলাদার এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে রাতের আঁধারে এমন অমানবিক ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মার্চ ২০, ২০২৫
মার্চ ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।