এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দলীয় তথ্য আওয়ামী লীগের কাছে পাচার ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত নেতার নাম তৈয়বুর রহমান। তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৈয়বুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, আওয়ামী লীগের কাছে বিএনপির অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ স্থগিত করা হলো।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, তৈয়বুর রহমানের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তাঁর বিশেষ সুসম্পর্কের প্রমাণ রয়েছে।
তিনি আরও বলেন, "বর্তমানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির দলীয় গোপন তথ্য পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক বিষয় পর্যালোচনা করেই তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"
মে ১৩, ২০২৪
এপ্রিল ৪, ২০২৬
জুলাই ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।