এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভুল সিদ্ধান্ত ও নির্ধারিত সময়ের আগে অস্ত্রোপচার (সিজারিয়ান) করানোর কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের ‘দেশ ক্লিনিক’-এর চিকিৎসক ডা. বাদলের বিরুদ্ধে এই অপচিকিৎসার অভিযোগ তুলেছেন শিশুটির বাবা তারিকুল ইসলাম। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত নবজাতকের মা ফাইজা আক্তার পিরোজপুরের জিয়ানগর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। গত ১১ নভেম্বর তাকে শহরের দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ডা. বাদল জানান, গর্ভের পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। দ্রুত সিজার না করালে গর্ভেই সন্তান মারা যেতে পারে বলে ভীতি প্রদর্শন করেন তিনি। চিকিৎসকের এমন কথায় আতঙ্কিত হয়ে পরিবারটি ২৫ হাজার টাকার বিনিময়ে সেদিনই সিজারিয়ান অস্ত্রোপচারে সম্মতি দেয়।
অস্ত্রোপচারের পর অসুস্থ ও অপুষ্ট অবস্থায় একটি কন্যাশিশুর জন্ম হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ নভেম্বর সকালে শিশুটি মারা যায়।
নবজাতকের বাবা তারিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “চিকিৎসক ডা. বাদল গর্ভের পানি শুকিয়ে যাওয়ার কথা বলে আমাদের ভয় দেখিয়ে দ্রুত সিজার করান। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিক থেকে দেওয়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে দেখা যায় গর্ভে পানির পরিমাণ ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা একেবারেই স্বাভাবিকের কাছাকাছি। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সিজার করানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত চিকিৎসকের বিচার চাই।”
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. পাপিয়া বৈরাগী পূজা জানান, সময়ের আগেই অস্ত্রোপচার করায় শিশুটির শারীরিক গঠন পূর্ণতা পায়নি। ফলে শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি হয়েছিল।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দেশ ক্লিনিকের স্বত্বাধিকারী ও চিকিৎসক ডা. বাদলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, “এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নভেম্বর ২৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।