এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফ হাওলাদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সরকারি ইন্দুরকানী কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. মারুফ হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তরিকুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং সাকিব হাসানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলমগীর কবির মান্নু, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার এবং সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা শাহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ পলাশ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম আন-নুর অয়ন এবং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই মরহুম আব্দুল লতিফ হাওলাদার জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জিয়ানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং একাধারে দুই দশকেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেন। সভাপতির দায়িত্বে থাকা অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে এ এলাকায় তিনি ‘বিএনপি লতিফ’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, “তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁকে দাবিয়ে রাখতে চেয়েছিল। এমনকি ৫ আগস্টের পরেও তিনি কারাভোগ করেছেন। বহু জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেও তিনি নীতি ও আদর্শ থেকে কখনো পিছু হটেননি। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সকল কর্মসূচি সফলভাবে পালন করেছেন।”
দলের প্রতি তাঁর এসব অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে তিনি চিরস্মরণীয় ও পাথেয় হয়ে থাকবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ নভেম্বর ৬৮ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
আলোচনা সভা শেষে মরহুম আব্দুল লতিফ হাওলাদারের বিদেহী আত্মার শান্তি কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি বিশেষ দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু (নেক হায়াত) কামনা এবং সকল বাধা-বিপত্তি অতিক্রম করে সঠিকভাবে দেশ পরিচালনার তৌফিক চেয়ে দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ জানানো হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।