এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সদস্যরা এসব অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ, ২৫ বোতল ফেনসিডিল এবং ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেন। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪ হাজার ৫২৫ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) ৪৭ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এ অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানের বিবরণ অনুযায়ী, ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির একটি চৌকস টহল দল কাজীপুর পশ্চিমপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার টাকা মূল্যের ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
একই দিনে ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা মূল্যের ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়া চরচিলমারী বিওপির সদস্যরা আকন্দপাড়া মাঠ এলাকা থেকে ৩০ হাজার ২৫ টাকা মূল্যের ৭ বোতল মদ ও ৩৫৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করেন।
এদিকে কাজিপুর বিওপির অপর একটি টহল দল শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের আরও ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযানে উদ্ধার হওয়া এসব মাদক ও চোরাচালানি পণ্যের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি; মালামালগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ, সুরক্ষিত ও মাদকমুক্ত সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে নিয়মিত টহল ও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ৩, ২০২৬
নভেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।