এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসার এক ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতার কাছে এক লাখ টাকা দামের ল্যাপটপ চেয়ে বির্তকের জন্ম দেওয়া ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
খোকসা থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিনগত রাতে পুলিশ সুপারের দপ্তর থেকে ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহারের আদেশ আসে। এর পর পরই তিনি দায়িত্ব ভার বুঝে জেলার উদ্যেশ্যে যাত্রা করেন।
দৈনিক খোলাচোখ সহ একাধিক পত্রিকায় “লাখ টাকার ল্যাপটপ চান ওসি হুমকিতে বিপর্যস্ত ব্যবসায়ী” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর পর সরেনরে বসে পুলিশ প্রশাসনের কর্মকর্তা। ভুক্তভুগি ব্যবসায়ী বর্ষণের উপর সন্ত্রাসী ও একটি রাজনৈতিক দলের সাবেক নেতাদের চাপ বারতে থাকে। ভুক্তভোগী বর্ষণের (শুক্রবার রাতের) অভিযোগের সূত্র ধরে তাকে রবিবার দুপুরে তদন্তের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে তথ্য প্রমান নেওয়া হয়। এর কয়েক ঘন্টা পর রাত ১১ টার দিকে অভিযুক্ত ওসি মোতালেব হোসেন কে প্রত্যাহার করা হয়। রাতেই তিনি কুষ্টিয়া পুলিশ লাইনে যোগদান করেছেন বলে থানা পুলিশের একাধিক সূত্র জানায়।
ব্যবসায়ী বর্ষণের জানান, তিনি নিজের ও পরিবারের জীবন রক্ষায় সহায়তা আবেদন করে এখনো (সোমবার) সন্ত্রাসী ও রাজনৈতিক নেতার চরম চাপের মধ্যে রয়েছে। ওসি মোতালেব ক্লোজ হওয়ার খবর তিনি পেয়েছেন।
তিনি আরও বলেন, সোমবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশের একজন পদস্ত কর্মকর্তা ফোনে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু নিজের নিরাপত্তার সার্থে মামলা করতে রাজি হননি। তিনি জানান, গত মাসের ২৪ তারিখে ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে ফেলার পর থেকে নিরাপত্তাহীনতায় ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেন না।
গত জানুয়ারি মাসের শুরুতে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর নাসির উদ্দিনের কাছে লাখ টাকা দামের ল্যাবটরের দাবি করেন ওসি মোতালেব হোসেন। সেটি এনে দেওয়ার দায়িত্ব দেন এক ব্যবসায়ীকে। তবে ৩০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ দেওয়া হলে সেটি ফেরত দেন ওসি। এখন লাগাতার হুমকিতে বিপর্যস্ত ওই ব্যবসায়ী।
এ ঘটনায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ব্যবসায়ী। পরে তা সরিয়ে ফেলতে বাধ্য করা হয়। দেওয়া হয় হত্যার হুমকি। দুই মাস ধরে চলমান এসব ঘটনায় গত শুক্রবার পুলিশ সুপার (এসপি) বরাবর বিচার চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ করেন।
খোকসা থানার ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে এ চাঁদাবাজির অভিযোগ উঠে। তাঁর সঙ্গে একসময় সখ্য ছিল ভুক্তভোগী ব্যবসায়ী মাহাফুজুর রহমান বর্ষণের। তিনি উপজেলা সদরের বাজারের বর্ষণ ইলেকট্রিকের মালিক। তাঁর বাবা গোলাম ছরোয়ার একই বাজারের হার্ডওয়ার পণ্যের ব্যবসায়ী। তারা বলছেন, ওসির পক্ষ নিয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর প্রধান হুমকি দিয়ে গেছেন। ফোনে ব্যবসায়ীকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।
ব্যবসায়ী বর্ষণের অভিযোগ, গত ডিসেম্বরের শেষদিকে একটি অপরিচিত নম্বর থেকে শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই ফোনের মালিকের সন্ধান করার জন্য বর্ষণকে ওসির কাছে পাঠানো হয়। এখান থেকেই ঘটনার সূত্রপাত। এরপর ওসি চলতি বছরের ১ জানুয়ারি মেম্বার নাসির উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা দামের ল্যাপটপ এনে দেওয়ার দায়িত্ব দেন বর্ষণকে। তিনি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে একটি ল্যাপটপ এনে ওসিকে দেন। ৩০ হাজার টাকা দামের ওই ল্যাপটপ ফেরত দেন ওসি। এরপর বর্ষণ ওসির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে শুরু হয় হুমকি-ধমকি। ওসির পক্ষে এক সন্ত্রাসীও তাকে হুমকি দিতে থাকেন।
বর্ষণ আরও জানান, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ওসি তাঁর দোকানে গিয়ে ল্যাপটপ অথবা সমপরিমাণ টাকা পৌঁছে দেওয়ার হুমকি দিয়ে আসেন। ১৫ ফেব্রুয়ারি রাজন বর্ষণের বাড়ি গিয়ে ওসিকে ল্যাপটপ পৌঁছে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসেন।
এ ঘটনায় অতিষ্ঠ ব্যবসায়ী ২২ ফেব্রুয়ারি ফেসবুকে ওসির বিচার দাবিতে স্ট্যাটাস দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওসি। ২৪ ফেব্রুয়ারি রাজন ওই ব্যবসায়ী ও তাঁর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হুমকি দিয়ে আসেন। এক পর্যায়ে বর্ষণ ওই স্ট্যাটাস ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।
এরপর গত শুক্রবার রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যবসায়ী কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর একটি আবেদন করেন। এতে তাঁর ওপর ওসি ও সন্ত্রাসী বাহিনীর জুলুমের ঘটনা তুলে ধরেন।
এ প্রসঙ্গে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন বলেন, তাঁর কাছে অপরিচিত ব্যক্তি মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই ফোনদাতার পরিচয় নিশ্চিত হতে তিনি ব্যবসায়ী বর্ষণের মাধ্যমে ওসির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওসি উল্টো তাঁর (মেম্বারকে) বিরুদ্ধে সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তোলেন। তিনি আরও জানান, বর্ষণের কাছে ওসি ল্যাপটপ চেয়েছিলেন। সে অনুয়ায়ী ৩০ হাজার টাকা দামের একটি ল্যাপটপ কিনে থানায় পাঠান। কিন্তু সেটি ওসির পছন্দ না হওয়ায় ফেরত দিয়ে ঝামেলা শুরু করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নিশ্চিত করেছেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কুষ্টিয়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আগস্ট ২৯, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
রাজনীতি | ৪ জুন, ২০২৬
ক্রিকেট | ৪ জুন, ২০২৬
ফুটবল | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।