এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি সাতপাখিয়া গ্রামের বাসিন্দা এবং আকমত প্রামাণিকের ছেলে।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতপাখিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৪ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মোহাম্মদ প্রামাণিকের মৃত্যু হয়।
নিহতের ছেলে তরিকুল ইসলাম জানান, তাদের পরিবারের সঙ্গে প্রতিবেশী সোনাই শেখের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার বিকেলে সোনাই শেখের মেয়ে জিম খাতুন সম্পর্কে তার নাতনি হওয়ার সুবাদে ইয়ার্কির ছলে কিছু কথা বললে বিষয়টি নিয়ে মনোমালিন্য তৈরি হয়।
রাত সাড়ে ৯টার দিকে সোনাই শেখ ৪-৫ জন সহযোগী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা জিম খাতুনকে অশ্লীল কথা বলার অভিযোগে মোহাম্মদ প্রামাণিক ও তার ছেলের ওপর অতর্কিতে হামলা করে। এতে মোহাম্মদ প্রামাণিক গুরুতর আহত হন। প্রথমে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বাড়িতে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়া সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিহতের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
মার্চ ১৭, ২০২৬
জুলাই ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।