এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, দৌলতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান এবং বিজিবি’র সুবেদার মো. মিজানুর।
এছাড়াও সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন দৌলতপুর প্রেস ক্লাব (ডিপিসি)-এর সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কাছ থেকে দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দৌলতপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলতে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সমাজকল্যাণ সংস্থার অনুদানের চেক বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দৌলতপুর উপজেলার ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মার্চ ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।