ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩০ অক্টোবর, ২০২৬ ২:০৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর শহরের সিংপাড়া নিবাসী কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ফরিদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি ননী গোপাল বিশ্বাস ও সুকেশ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন এবং চন্দ্রা দেবনাথ।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম দত্ত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্যসচিব সুব্রত রবিদাসসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৌশিক সাহা জিতুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তাঁর পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পুরো ফরিদপুরজুড়ে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে জেলা ও পুলিশ প্রশাসনের জরুরি এবং কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।