এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও ‘মহা ওয়াগ্যোয়াই পোয়ে’ সমাপ্ত হয়েছে। বুধবার বিকেলে বর্ণাঢ্য রথযাত্রা ও সন্ধ্যায় নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বর্ণিল এই উৎসবের পর্দা নামে।
সমাপনী দিনে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। পার্বত্য জেলা ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পঞ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ। এছাড়া অনুষ্ঠানে ১ নম্বর রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, মংহাইনু মারমা, গান্ধিলাল তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মারমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বয়সের হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা শেষে বিহার প্রাঙ্গণে দৃষ্টিনন্দন ‘স্বর্ণময়ূর’ আকৃতির একটি রথ উৎসর্গ করা হয়। এরপর মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে রথের বেদিতে বুদ্ধের প্রতিবিম্ব স্থাপন করে শুরু হয় কাঙ্ক্ষিত রথযাত্রা। রথের দুই পাশে যুক্ত লম্বা রশি ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তরুণ-তরুণী ও পুণ্যার্থীরা টেনে পুরো এলাকা পরিক্রমণ করান। এ সময় পথের দুই ধারে দাঁড়িয়ে মোমবাতি প্রজ্বলন করে বিশ্বশান্তি ও সর্বজনীন মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। রথযাত্রাকে কেন্দ্র করে পাহাড়ি এই জনপদে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের এক মিলনমেলা গড়ে ওঠে।
আশপাশের বিভিন্ন এলাকা পরিক্রমণ শেষে সন্ধ্যায় রথটি কেন্দ্রীয় জেতবন বিহার সংলগ্ন রাখাইংখ্যং নদীর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে নদীর জলে হাজার প্রদীপ ভাসিয়ে দেওয়ার পর রথ বিসর্জনের মাধ্যমে প্রবারণা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।