এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।
সভায় তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব রোধে জনস্বার্থে এর ব্যবহার নিয়ন্ত্রণ, প্রকাশ্যে ধূমপান বন্ধ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ এবং তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, “তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে কেবল আইন প্রয়োগ করলেই চলবে না, এর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলসহ তামাকমুক্ত এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিজিবি বলীপাড়া (৩৮ ব্যাটালিয়ন)-এর উপ-অধিনায়ক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রাই মারমা।
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।