এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাহাড়-টিলা কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টা খাইয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন চৈক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাট্টা খাইয়া এলাকার বাসিন্দা মো. ইসমাইল ও মো. ইলিয়াছ। মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ রক্ষায় আলীকদম উপজেলায় নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। পরিবেশ ধ্বংস প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।