এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক আমানউল্লাহ আমান (এমপি) এবং সদস্যসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে (এমপি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পিরোজপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক আনসার উদ্দিন শেখ ও আব্দুর রাজ্জাক ফকির, জেলা অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল শেখ, জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ শেখ এবং সহ-প্রচার সম্পাদক মো. বাদশা শেখ।
সমাবেশে বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বলিষ্ঠ নেতৃত্বের হাত ধরে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী আরও গতিশীল ও শক্তিশালী হবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, মেহনতি ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবি আদায়ের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় পিরোজপুর জেলা শ্রমিক দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।