এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
রবিবার (১১ মে) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, ১০ মে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব তথ্য সরবরাহ করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সংবাদে তার একাধিক ব্যক্তিগত গাড়ির যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। তার নিজস্ব একটি গাড়ি রয়েছে, যা তিনি ২০১৩ সালে ক্রয় করেছেন এবং এখনো সেটিই ব্যবহার করছেন। এছাড়া তার নামে ইটভাটা কিংবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানা নেই বলেও দাবি করেন তিনি। তার ছেলেও কোনো ব্যবসার সঙ্গে জড়িত নয়; সে বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
গাজী ওয়াহিদুজ্জামান লাভলু আরও বলেন, “সংবাদে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্বজনপ্রীতির অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। আমি কখনো জেলা বা উপজেলা পর্যায়ের কোনো টেন্ডার বা উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম না।”
তিনি দাবি করেন, বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন সম্পূর্ণ রাজনৈতিক ও গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী হয়েছে। সংবাদে ছাত্রদলের বহিষ্কার সংক্রান্ত যে বক্তব্য এসেছে, তা ছাত্রদলের নিজস্ব বিষয় এবং এতে তার কোনো হস্তক্ষেপ নেই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৯৯৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার সেতু খুলে নেওয়ার ঘটনার সঙ্গেও তার বা তার পরিবারের কারো সম্পৃক্ততা নেই। এটি একটি কাল্পনিক অভিযোগ বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ. ছালাম বাতেন, শেখ শহিদুল্লাহ শহীদ, হাসানুল কবির লীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফ হোসেন মনি, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।