এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ের সান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় শহরের নায়েরী রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর বাস্তবায়নে পরিচালিত “এনগেজ (ENGAGE)” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
পিরোজপুর সুশীল সমাজ সংগঠনের সভাপতি মোঃ আবু হারেস মল্লিক লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন, জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শামীম আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ‘দৈনিক জনপদ প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খুসরু এবং বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুল ইসলাম পান্না।
কোডেকের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার প্রশান্ত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শফিকুল ইসলাম তপু ও মোহাম্মদ আশরাফ উদ্দিন মামুন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মৌলিক অধিকার সুরক্ষায় মাঠপর্যায়ের প্রকৃত সংকটগুলো দ্রুত চিহ্নিত করা জরুরি। এসব সমস্যা সরকারি দপ্তরসহ নীতিনির্ধারণী মহলে তুলে ধরে টেকসই সমাধানের পথ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি দপ্তর এবং সুশীল সমাজের সমন্বিত ও কার্যকর উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকরা।
উক্ত সভায় পিরোজপুর সদর, জিয়ানগর (ইন্দুরকানী) ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনা পর্বে প্রতিনিধিরা নিজ নিজ এলাকার পরিবেশগত সংকট, নদীভাঙন, লবণাক্ততা এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকার নানা চিত্র তুলে ধরেন।
অক্টোবর ৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।