এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে ভাড়ানি খালের পাড় ও আশপাশের এলাকায় প্রায় ১০০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে পুরো এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। এতে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মো. মাহামুদুর রহমান মামুন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাস্টার আব্দুর রউফ, জেলা সভাপতি সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সবার আগে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।” পাশাপাশি সবুজায়নের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচি শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়ে কঠোর বার্তা দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “সরকারি খাস জমি ও খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা জনচলাচলে বাধা সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে যেকোনো সময় অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া জেলার বিভিন্ন খাল দখলমুক্ত ও পর্যায়ক্রমে খনন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।