এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার এবং ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মো. হাবিবুল্লাহ হালদার।
বক্তারা বলেন, নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা ও স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘদিনের শিক্ষাগত ঐতিহ্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্তির আশঙ্কার কথাও তারা তুলে ধরেন।
শিক্ষকেরা আরও উল্লেখ করেন, প্রস্তাবিত এ কাঠামো শিক্ষার মান ও গণশিক্ষা বিস্তারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তারা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।
অক্টোবর ৩০, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।