এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর উপজেলা হাসপাতালে মোড়ে ধানবোঝাই ট্রাক্টর উল্টে একই পরিবারের শিশুসহ চারজন পথচারী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক্টর ও চালক আকাশ মণ্ডলকে আটক করে।
আহতরা হলেন—পশ্চিম বালুভরা গ্রামের রহিদুলের স্ত্রী নাজমা (৪৫), তাদের মেয়ে জুথি (২৫) এবং জুথির দুই ছেলে তাওহীদ (২) ও তাফসির (২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রহিদুলের দোকানঘরের মেরামতকাজ দেখতে চারজন সকালেই উপজেলার হাসপাতাল মোড়ে আসেন। পরে দুপুরে বাড়ি ফেরার পথে রাণীনগর-নওগাঁ মেইন সড়কের পাশে হাঁটার সময় নওগাঁগামী দ্রুতগতির একটি ধানবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়ে তারা আহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চারজনকেই নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে নাজমা, জুথি ও এক শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ২৬, ২০২৪
জানু ২২, ২০২৫
মার্চ ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।